প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ অক্টোবর, ২০২৬

সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ ছাত্রলীগ কর্মী আটক

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে পিকআপে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৯ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সেবারহাট বাজার থেকে একটি হলুদ পিকআপসহ তাঁদের আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যান।

উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল জানান, শুক্রবার রাত ৮টার দিকে ছমির মুন্সির হাট এলাকা থেকে একটি হলুদ পিকআপে করে ছাত্রলীগের বেশ কিছু কর্মী-সমর্থক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফেনী নোয়াখালী মহাসড়কে ভূঁইয়া দিঘী রাস্তার মাথা হয়ে সেবারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি পিকআপটির পিছু নিয়ে সেবারহাট বাজারে পৌঁছে তাঁদের আটক করেন। পরে পুলিশকে খবর দিলে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর