প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬

শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক : বরকত উল্লাহ বুলু

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, রণাঙ্গনের যুদ্ধ করে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা হিসেবে বীর উত্তম লাভ করেন সেই সাথে সেক্টর কমান্ডার তিনি মহান স্বাধীনতার ঘোষক আর খালেদা জিয়ার মা-বোনদের একটি যুগান্তকারী নারী হচ্ছেন বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী – ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।

বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মহন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অন্তঃক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মদন মহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির উদ্দিন হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোগ ও উদ্ভাবনবিষয়ক প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোখলেছুর রহমান ছুট্রি, মো. রুহুল আমিন এবং বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী সহ আরো অনেকেই।

এই সময় বিদ্যালয়ের তিনজন শিক্ষকদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান সহ ক্রীড়ায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর