প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার সিনিয়র সাংবাদিক ও বিশিস্ট সমাজসেবক নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ড. নুরুল করিম একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন দাদপুর ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ড. নুরুল করিম একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাহাব উদ্দিন সওদাগর।

মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী মডেল কলেজের প্রভাষক মনির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মো. জুলফিকার, কলেজ শিক্ষার্থী সুলতানা আলম এবং ব্যবসায়ী মো. সোহেল ও মো. নুর নবী। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এমবি আলম দীর্ঘদিন ধরে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

তাঁরা জানান, সম্প্রতি নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও এমবি আলম তাঁর ফেসবুকে প্রকাশ করেন। বক্তাদের দাবি, ভিডিওতে তিনি নির্যাতিত ব্যক্তির পক্ষে কথা বলেন এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের আহ্বান জানান। পরবর্তী সময়ে ওই ব্যক্তি, যিনি প্রতিবন্ধী কবির হোসেন হিসেবে পরিচিত, মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রকাশিত ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর পুলিশ চারজনকে শনাক্ত করে আদালতে পাঠিয়েছে বলে বক্তারা দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল এমবি আলমকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তাঁরা এর নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং যাচাই ছাড়া কাউকে জড়িয়ে প্রচারণা না চালানোর আহ্বান জানান।

তাঁরা আরও বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি করা উচিত নয়। সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে

আরও পড়ুন

  • . এর আরও খবর