প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩

ভূমিকম্পে নোবিপ্রবির তিনটি হলে ফাটল

নোবিপ্রবি প্রতিনিধি : ভূমিকম্পে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিনটি হলের ফাটল দেখা দিয়েছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ভূমিকম্পের সময় এসব ফাটলের সৃষ্টি হয়।

তাৎক্ষণিক শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে সামনের সড়কে অবস্থান নেয়। জানা গেছে, ভূমিকম্পের ফলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফাটল ধরেছে ভাষা শহীদ আব্দুস সালাম হলের ৪০৮, ৪১৬ নম্বর কক্ষে, বীর মুক্তিযুদ্ধা আব্দুল মালেক উকিল হলের ৩০৬, ৩১১ নম্বর কক্ষে এবং বিবি খাদিজা হলের ২১১ নম্বর কক্ষের দেওয়ালে ফাটল দেখা দেয়।

বিশ্ববিদ্যালয়ের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. নয়ন আহমেদ বলেন, এটাকে বলা হয় হেয়ার ক্র্যাক। দেওয়াল থেকে প্লাস্টার আলাদা হয়েছে। তবে কোনো স্ট্রাকচারাল ক্ষতি হয় নাই। তাই বলা যায় কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না। খুব দ্রুতই এসব ফাটল মেরামত করা হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টর ড. মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভূমিকম্পের ফলে আমাদের তিনটি হলের বিভিন্ন কক্ষে ফাটল ধরা পড়ে। ঘটনার পর প্রকৌশলী স্থান গুলো পরিদর্শন করেছে। এগুলো মেজর বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু নয়। খুব দ্রুতই সমাধান করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর