প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০২৬

শহীদ ভুলু স্টেডিয়ামে খুলনায় প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :: মাইজদীতে শহীদ ভুলু স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সদর উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের সব জেলার অংশগ্রহণ নিশ্চিত করতে একযোগে এ অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে একটি অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) সফলভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ক্রীড়াপ্রেমী শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণকে স্বাগত জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর