প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

​কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর উদ্দিন রুবেলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দেশ ও মানুষের কল্যাণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিভেদ নয়, ঐক্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমেই ছাত্রদলকে এগিয়ে নিতে হবে।

​কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইশন্দার মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ এবং দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​সম্মেলনে বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর