প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০২৬

১৬ বছর পর সেনবাগ স্টেডিয়ামে ফুটবল, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগ উপজেলা স্টেডিয়ামে দীর্ঘ ১৬ বছর পর আবারও ফুটবল খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটি।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী প্রীতি ম্যাচে ছাতারপাইয়া ইউনিয়ন দল ও নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়ন দল ১-১ গোলে ড্র করে। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এতে মাঠটি মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। সম্প্রতি সংস্কারের মাধ্যমে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী করা হয়েছে।

তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ স্টেডিয়াম থেকেই একদিন বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ ১৬ বছর পর মাঠে ফুটবল খেলা শুরু হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর