প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে ৫০ পিস ইয়াবা উদ্ধার, মহিলাসহ তিনজন আটক

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক হিসেবে আসামি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের কবির আহম্মেদের বাড়ির বাসিন্দা শাহেদা বেগম (৩৫), স্বামী মো. জাফর, মাতা লাইলী বেগম; দেলোয়ার হোসেন (৩০), পিতা আব্দুল শহিদ, মাতা আজিমা খাতুন এবং মো. মাসুদ (৩১), পিতা মৃত সিরাজুল হক, মাতা ফাতেমা খাতুন।

এ ঘটনায় পলাতক আসামি মো. জাফর (৪৫), পিতা মৃত কবির আহম্মেদ, মাতা জরিনা খাতুন। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর