
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতির সাত বছর পূর্তি উপলক্ষে বার্ষিক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে চৌমুহনী একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকারী সভাপতি ও চৌরাস্তা বাজার সমিতির প্রধান উপদেষ্টা মোরশেদুল আমিন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সামছু উদ্দিন ও সুজন চন্দ্র মজুমদার, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্য মহি উদ্দিন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠাতা সভাপতি ও সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম মানিক ভুইয়া, সহ-সভাপতি আবদুল বাতেন সুজন, এডভোকেট রফিক উল্যাহ, সহ সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, কোষাধ্যক্ষ আবদুর রহমান, মোসলেহ উদ্দিন, লিটন মিয়া সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে সভাপতি ফখরুল ইসলাম সভাপতিত্বে সহ- সভাপতি সাইফুদ্দিন রূপক পরিচালনা অর্ধশতাধিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ পক্ষে ক্রেষ্ট গ্রহন করেন সামছুউদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে অল্প অল্প সঞ্চয় একত্র করে সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। একটি সমবায় সমিতিকে এগিয়ে নিতে হলে সদস্যদের মধ্যে ঐক্য, সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে চৌরাস্তাবাজার আদর্শ সমবায় সমিতি সাত বছর অতিক্রম করেছে। এই পথচলায় সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করে সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতেও সমবায়ের মূলনীতি অনুসরণ করে সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :