প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৬

চৌমুহনীতে যাত্রা শুরু করল ‘ফ্রি-কিক চৌমুহনী’, থাকছে আধুনিক ফুটবল ও ক্রিকেট খেলার সুবিধা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্রীড়া ভিত্তিক টার্ফ ‘ফ্রি-কিক চৌমুহনী’।

মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার এলাকায় লাইফ কেয়ার হাসপাতাল পাশে কেক কেটে ও ফিতা কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রি-কিক চৌমুহনী টার্ফ এর সত্ত্বাধীকারী মাহবুবুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়ছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বেগমগঞ্জ মডেল থানার তদন্ত ওসি মাহবুবুল কবির, চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম, লাইফ কেয়ার হাসপাতালে সত্ত্বাধিকারী ডাক্তার আবু তাহের, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজাদ হোসেন, রিয়াদ আজাদ সহ আরো অনেকেই।

প্রতিষ্ঠানটি সত্ত্বাধিকারী  বলেন, এটি একটি আধুনিক ফুটবল খেলার মাঠ। তরুণ ও কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, নিয়মিত শারীরিক চর্চার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। এইছাড়াও খেলার সময় খেলোয়াড়দের জন্য মেডিকেল সাপোর্ট, পানি, সুইমিং পুল সহ বিশেষ অনেক গুলো সুবিধা রয়েছে।

অতিথিরা বলেন, চৌমুহনী সহ আশপাশের এলাকার ক্রীড়া প্রেমীদের জন্য এটি একটি নতুন বিনোদন ও খেলাধুলার কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মোবাইল ও অনলাইন আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর