
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরে গভীর রাতে বসতঘরে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি, ভাঙচুর ও লুটপাটের পর এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ৮ নভেম্বর রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় উপজেলার পশ্চিম চরজব্বর ইউনিয়নের শফি উল্লাহ ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ৩৫ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা ঘরের টিন কুপিয়ে বসতঘরে ঢুকে শফিক উল্লাহ ও তাঁর স্ত্রী বিবি আয়েশাকে একটি কক্ষে আটকে রাখে। পরে তাঁদের ছেলে আবদুল হাকিমের স্ত্রী আছমা আক্তারের হাত-পা বেঁধে ৪ থেকে ৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার পর পরিবারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নির্যাতনের শিকার গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।
শফিক উল্লাহ বলেন, তাদের বসতঘরে মনির, নুর আলম, হোসেন, ফরিদ, আবুল কালাম ও দিদার সহ আরো ৩৫-৪০ জন এ হামলায় চালায়।
আবদুল হাকিম বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে পুরো ঘটনা জানতে পারেন। এইছাড়াও আমার স্ত্রীকে সন্ত্রাসীরা ধর্ষন করেন। বর্তমানে তাঁরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিভিন্ন মাধ্যমে তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত প্রধান মোহাম্মদ মনির থেকে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমি এই ঘটনার সাথে কোন প্রকারে জড়িত নই। তারা পূর্ব শত্রুতার জেরে আমাকে মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সুবর্ণচর থানার ওসি রফিকুল হাসান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে আবদুল হাকিম একটি মামলা দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আপনার মতামত লিখুন :