প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাট উপজেলায় পৃথক পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

তাদের কাছ থেকে মোট ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কবিরহাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মো. আবুল বাশার (৫২), জাহিদুর রহমান ফারুক (৪৫), সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের নাহিদুল ইসলাম ফাহিম (২৬) ও আবু বক্কর সিদ্দিক ওরফে রুবেল (৩৬)।

অন্যদিকে একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক সেবনের অভিযোগে আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক সেবনের অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর