প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে: বরকত উল্লাহ বুলু

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: জাতি ইস্পাত কঠিন ঐক্য গড়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের ঠাঁই এ বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার রেলগেট থেকে আটিয়াবাড়ি পযন্ত সড়কের ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্ভোধন শেষে সড়ক  উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ ও হাজী মোসলেহ উদ্দিন ইকবাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। এ বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হবে না।জনগণের চলাচল সহজ করা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে সড়ক নির্মাণ ও সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উন্নয়নমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর