• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৩

বেগমগঞ্জে ওয়ারিশান ভূমি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, বাদিনীকে মামলা প্রত্যাতহার ও হত্যার হুমকি

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার ১৭১ নং নাজিরপুর মৌজার পিতার ওয়ারিশান পৈত্রিক ভূমি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বাদীর পৈত্রিক সম্পত্তি পাওয়ার জন্য দেওয়ানী মোকদ্দমা নং- ৩৩৩/২৩ ইং দায়ের করেন। মামলা প্রত্যাহারের জন্য অসহায় বাদীগনকে সামাজের চিহ্নিত ভূমি খোকো বিবাদীরা নিয়মিত হুমকি ধমকি দিতেছে এবং বিভিন্ন ভাবে পায়তারা করিতেছে বলে জানাযায়। ৩৩৩/২৩ নং বন্টন মোকদ্দামার বাদী সুফিয়া বেগম এই প্রতিবেদক জানান, চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডেও ১৭১ নং নাজিরপুর মৌজার ডি.এস. ৬১৪ খতিয়ানে ৯৬ দাগে ৪৭ শতক ভূমির আন্দওে ২৫শতক ডি.এস ২৫৪ দাগে হাল ২৩৭ ভিটি ৩২ শতকের আন্দওে ৫ শতক ডি.এস ২৫৫ হালে ২৩২ দাগে ৬৪ শতকে আন্দওে ১৫ শতক ডি.এস ২৫৬ নং দাগের ৮৩ শতকের আন্দরে ২৫ শতক এইভাবে মোট ১৪ দাগে বাদীগন ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগ দখলকার বিদ্যমান রহিয়াছেন।

ডি.এস ২৫৮ দাগের ০৫ শতক নাল ভূমি মাটি ভরাট পূর্বক ৩০ বছর যাবত ভোগ দখলে আছেন। তাহা পাশে থাকা আব্দুল মান্নানের নিকট গাড়ি পার্কিংয়ের জন্য ভাড়া দিয়াছেন এলাকার মুরব্বী ও গন্যমান্য এবং ভাড়ায় ভোগকারী আব্দুল মান্নানের স্ত্রী ও তার ছেলেরা জানান প্রায় ৩৫ বছর যাবত পথ হিসাবে ব্যবহারের জন্য ভাড়া দিয়ে থাকেন। সূত্রে আরো জানাযায়, বেগমগঞ্জ উপজেলার ডি.এস খতিয়ান ৬১৪ খতিয়ান ও আর এস খতিয়ান পর্য্যালোচনায় দেখা যায় যে, বাদীগনে কাগজ পত্রের ধারা বাহিকতা সঠিক রয়েছে। বাদীগন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া সে অনুসারে ভোগ দখলে আছেন।

বিবাদীগণ সম্পূর্ণ গায়ের জোরে বাদীর ভোগ দখলীয় ভূমি হইতে উচ্ছেদের নিমিত্তে বিভিন্ন মাধ্যমে তনচকতার মাধ্যমে নিরিহ বাদীগনকে হয়রানী করিতেছেন। বাদীদের মামলা অদৃশ্য কারনে খারিজ হলেও বাদীগন ন্যায় বিচারের আশায় বিজ্ঞ দেয়ানী জজ আদালতে আপিল মোকদ্দমা নং ২৯১/২০১৪ ও ১৫৩/২০২৩ ইং চলমান রয়েছে।

অত্র মোকদ্দমা গুলোর বিবাদী আব্দুর রহিম হক সাহেব অত্র মৌজার ডিএস ২৫৫ দাগে হালে ২৩২ দাগে তার জমিন খরিদা ডি.এস ২৫৮ দাগে তাহার কোন মালিকানা দলিল নাই তবুও জোরপূর্বক ডি.এস ২৫৮ দাগের ভূমিতে তার কাটার বেড়া প্রদান করে। পরবর্তীতে বাদীগন তাহাদের নিরাপত্তা ও রাস্তা চালুর জন্য বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানা এস আই নাজিম উদ্দীন তদন্ত পূর্বক থানা উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে বাদীদের হুমকী ধমকী না দেওয়ার মৌখিক নিশ্চয়তা নিয়ে চলা চলের রাস্তার বেড়া উঠাইদেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর