
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে আজ শনিবার বিকাল ৩টায় নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল’র যুগ্ম সাধারণ-সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা শাহ্ আবদুল্লাহ আল বাকী।
বিএনপি নেতা বাকীর নেতৃত্বে চৌমুহনী বড় পুল থেকে লিফলেট বিতরন শুরু করে বাজারের বিভিন্ন দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কালে বাকী বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে। জনগন এ নির্বাচন কখন মেনে নিবেনা।
আপনার মতামত লিখুন :