প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৩

মাইজদীতে জেলা যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

উপজেলা প্রতিনিধি, সদর : “একতরফা প্রহসনের ডামি নির্বাচন বর্জন ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানে জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় মাইজদী প্রধান সড়কের পাশে হকার্স মার্কেট থেকে ফ্ল্যাট রোড হয়ে বড় মসজিদের মোড়ে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক জুয়েল, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী, সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন, শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক আবু রাশেদ রনি, নিজামুদ্দিন মধু, রিপন মাহমুদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, দফতর সম্পাদক রাইসুল হায়দার বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়কসম্পাদক সাইফুদ্দিন আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শাকিল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক তুহিন, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম মাসুদ, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইউসুফ ও আমজাদ হোসেন, সেলিম রেজাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর