
উপজেলা প্রতিনিধি, সদর : দীর্ঘ সময় পর টাউন হল ও পাবলিক লাইব্রেরি নির্মান বিষয়ে বহু লেখালেখি ও আন্দোলনের পর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এই উন্নয়ন কাজের পরিকল্পনা গ্রহন করে। পরবর্তীতে টাউন হলের কাজ বাদ দিয়ে শুধুমাত্র পাবলিক লাইব্রেরি উন্নয়নের কাজ শুরু করেন ২০২৪ সালের জুন মাসে।
সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী পাবলিক লাইব্রেরির ভবনের অবকাঠামো নির্মাণকাজের ছয় তলা পর্যন্ত ঢালাইয়ের কাজ শেষ করা হয়। কাজ চলমান অবস্থায় সোমবার বিকাল ৫টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সহ কয়েকজন প্রকৌশলীকে নিয়ে ৫ তলা ভবনের অবকাঠামো নির্মাণকাজের পরিদর্শন করেন।
তিনি নিচ তলা থেকে ৬তলা পর্যন্ত একে একে প্রতিটি ফ্লোরের কাজের গুনগত মান সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরবর্তীতে সবকিছু জেলা প্রশাসনের নির্দেশনা মত হচ্ছে কি না সেটা দেখেন। তিনি জানান, পুরো কাজের কর্ম পরিকল্পনা অনুযায়ী যথা সময়ের মধ্যে পাবলিক লাইব্রেরি পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :