
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : প্রতিবারের ন্যায় এবারও তীব্র শীতে কাবু শীতার্তদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী। তিনি শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামস্থ নিজ বাড়িতে এলাকার প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম,কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :