• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ জানুয়ারি, ২০২৪

বেগমগঞ্জে ট্রান্সজেন্ডারবাদ পরিচয়, শরয়ী হুকুম ও করণীয় শীর্ষক সেমিনার

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ট্রান্সজেন্ডারবাদ পরিচয়, শরয়ী হুকুম ও করণীয় শীর্ষক সেমিনার হয়েছে। ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে শনিবার বেগমগঞ্জের চৌমুহনীর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ট্রান্সজেন্ডারবাদ বা রূপান্তরকামীতার বিভিন্ন অপকারিতা, সামাজিক অবক্ষয়, বর্তমান অবস্থা ইত্যাদি বিষয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।

ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশর সহকারী-আহবায়ক মাওলানা ইলিয়াস এর পরিচালনা ও ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশর সহ-সভাপতি হাফেজ মাওলানা ইয়াসিন এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশের আহবায়ক মুফতি মোঃ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আম্মারুল হক, ইসলামি চিন্তাবিদ ইরফান সাদিক, মাওলানা আফসার উদ্দিন।

বক্তার বাংলাদেশ ট্রান্সজেন্ডার এর কোন আইন যেন বাস্তবায়ন না করে তার জন্য সরকারের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে শেষে মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ এর আমির মাওলানা নেজাম উদ্দিন।

আরও পড়ুন

  • . এর আরও খবর