• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪

বেগমগঞ্জে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মামুনুর রশীদ কিরণকে সংবর্ধণা

উপজেলা প্রতিনিধি, প্রতিনিধি : নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে জাতীয় হকার্স সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সমিতির ব্যবস্থাপনা কমিটি ও সমবায়ীদের পক্ষ থেকে সমিতির অফিস প্রাঙ্গনে শনিবার দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সহ-সভাপতি ইসতিয়াক আলম সোহান’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুবুল হক আজাদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত নূর হোসেন মাসুদ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ শহীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আওয়ামীলীগ নেতা নুর নবী টিপু, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আবুল খায়েরসহ অনেকেই।

আরও পড়ুন

  • . এর আরও খবর