• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৪

বেগমগঞ্জে মামুনের হত্যাকারীদে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে নৃষংশভাবে অটোরিকশা চালক মামুনুর রশিদ মামুনকে হত্যার সাথে জড়িত খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সবর্স্তরের এলাকাবাসী।

রোববার সকাল ১১ টার সময় বেগমঞ্জের রাজগঞ্জ -ছয়ানী সড়কের বাকীপুর ন্থানে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম,ইউপি সদস্য ফরিদসহ নিহতরে পরিবারের স্বজন ও এলাকাবাসী এ নৃষংশ হত্যার প্রতিবাদে জানিয়ে দ্রুত সময়ে ঘাতত সোহাগসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তশাস্তি দেয়ার দাবি জানান।

গত ২২ জানুয়ারি বিকেলে থেকে অটোরিকশা চালক মামুনুর রশিদ মামুন নিখোঁজ থাকার চারদিন পর শুক্রবার সকালে স্থাণীয় মাধবসিংহ গ্রামের ঝোপ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর