
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : চৌমুহনীতে তুলাচরা খাল পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।
শনিবার দিনভর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে এ খাল খনন উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ,বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ শাহরিয়ার,জেলা যুবলীগের সদস্য জাফর ইকবাল রুপক,উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হেসেন মাসুদ,বিডি ক্লিন চট্রগ্রামের আঞ্চলিক সমন্বয়ক মো. ফরহাদ।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন বলেন,নিসন্দেহে বিডি ক্লিনের খাল খনন পরিষ্কারের এই উদ্যােগ প্রশংসনীয়।যেখানে সেখানে আর্বজনা না ফেলে পরিচ্ছন্নতা শুরু হোক সবার থেকে এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই সবাইকে একসাথে কাজ করতে হবে। নিজের বাসা-বাড়ি নিজের শহর নিজেদের পরিষ্কার রাখতে হবে।এতে মশার বংশ বিস্তার কমবে।
আপনার মতামত লিখুন :