• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ এপ্রিল, ২০২৪

একলাশপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয় এর অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার ৩১ মার্চ সকাল ১০ টা থেকে ভোট শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বৈধ ভোটার সংখ্যা ১২৮৯। ভোট পড়েছে ৬০% এর বেশি। ৬ জন প্রতিদ্বন্দ্বীর মাঝে ৫১৫ ভোট পেয়ে প্রথম হয় মোসলে উদ্দিন ধনু, ৪২৪ ভোট পেয়ে দ্বিতীয় হয় মোরশেদ আলম, ৩৯৭ ভোট পেয়ে তৃতীয় হয় নাঈম উদ্দিন রাসেল, ৩৬৪ ভোটে চতুর্থ হয়েছে মোঃ শরিফুল ইসলাম।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহ আহমেদ।

আরও পড়ুন

  • . এর আরও খবর