
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাহয়েছে এ উপলক্ষে রোববার (২৩ জুন) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার ডাকবাংলো মোড় থেকে একটি শোভাযাত্রা বের করে। এরপর শোভাযাত্রাটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন কাননের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা জি এস আবদুল গণি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপনের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, আওয়ামী লীগ নেতা আব্বাস চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা মাসুদ, কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল ভুইয়া, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মোহন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভুইয়া রিগান, উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেজিয়া আক্তার বকুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক গিয়াস উদ্দিন জীবন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম রুবল প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :