
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে আইন-শৃঙ্খলা কমিটি সভায় উদ্বেগ ও আশংকা প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সম্প্রতিক সময়ে এখানে শিক্ষার্থী নির্যাতন, চুরি, ডাকাতী, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হওয়ায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বুধবার ২৬ জুন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শেখ এহসান উদ্দিন এর সভাপত্বিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বিমল কর্মকারসহ কমিটির সদস্যগণ।
সভায় চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু সাম্প্রতিক সময়ে চাটখিলে সংঘঠিত অপরাধমূলক কর্মকান্ড সমূহের চিত্র তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন এলাকার মানুষ সন্ত্রাসী আতঙ্কে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভা শেষে ২ জন ইউপি চেয়ারম্যান নাম না প্রকাশ শর্তে জানান গত ৭/৮ মাসে এখানে অপরাধমূলক কর্মকান্ড আশঙ্কা জনক ভাবে বেড়েছে। তাছাড়া চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হকের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেন।
সমন্বয় কমিটির সভায় অপরাধ মুলক কর্মকান্ড নিয়ে সংবাদিকগণ সাহসী ভূমিক রাখায় তা সর্বত্র ব্যাপক ভাবে আলোচিত হয়েছে।
ভূক্তভোগি আমিনুল হক জানান, থানা পুলিশের নিকট গেলে প্রতিকারতো দূরে থাক আরও হয়রানি শিকার হতে হয় সাধারণ মানুষকে। একই ভাবে আরো ভূক্তভোগি আব্দুল হালিম, নজরুল ইসলাম জানান, সন্ত্রাসীদের দৌরাত্ব সম্পর্কে থানা পুলিশকে জানালে ভূক্তভোগিগণ আরো বেশি বিপদে পড়েন।
আপনার মতামত লিখুন :