প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৪

সেনবাগে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: জেলার সেনবাগ উপজেলায় তিন কেজি গাঁজাসহ এমাম হোসেন প্রকাশ প্রিন্স (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত এমাম হাসেন প্রকাশ প্রিন্স উপজেলার ২নং কেশারপাড় ইউপির ৬নং ওয়ার্ডের বীরকোট গ্রামের চা দোকানদার হাশেমের বাড়ির হারিছ মিয়া প্রকাশ ফুল মিয়ার ছেলে।

সোমবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাজবীর আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে একটি সিনথেটিক বস্তার ভিতর স্কচটেপ মোড়ানো নীল রংয়ের তিন প্যাকেটে প্রতিটিতে এক কেজী করে তিন কেজী গাঁজা উদ্ধার করে। এঘটনায় জড়িত মাদককারবারী এমাম হোসেন প্রকাশ প্রিন্সকে গ্রেফতার করে। এঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাজবীর আহাম্মদ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর