
উপজেলা প্রতিনিডিধ, সেনবাগ : সেনবাগে জাতীয় পার্টির সভাপতি ও এসএ টেলিভিশনের কোঅডিনেটর হাসান মঞ্জুরের সেনবাগের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত চোরের দল হাসার মঞ্জুরের অর্জুনতলা ইউপির বাতাকান্দি গ্রামস্থ বসতঘরে কলাপসিভল গেইটের তালা ভেঙ্গে ভিতরে ডুকে একটি টেলিভিশন, বৈদ্যুতিক মোটর ও বাহিরের একটি টিউভওয়েল সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়ির কেয়ারটেকার তোফাজ্জল হোসেন এসে চুরির ঘটনাটি সনাক্ত করে। এঘটনায় সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সেনবাগ উপজেলা জাতীয় পাার্টির সভাপতি ও এসএস টিভির কো-অডিনেটর হাসান মঞ্জুর ঢাকায় অবস্থান করায় টেলিভিশন ও বৈদ্যুতিক মোটর ,টিউভওয়েল ছাড়া আর কি ? কি? সম্পদ চুরি হয়েছে তা নিশ্চত হওয়া যায়নি।
এব্যপারে যোঘাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :