প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৪

চাটখিলে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল : কর্মে চিরঞ্জীব যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনায় চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার ১৪ জুলাই বিকেলে চাটখিল পৌর শহরে বহুভাষী কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন এর সঞ্চালনায় এবং চাটখিল উপজেলা যুগান্তর প্রতিনিধি অধ্যাপক আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু।

এ উপলক্ষে যুগান্তরের স্বজন সমাবেশে ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, জয়াগ কলেজে অধ্যাপক মফিজ উল্যা, ইনকিলাব প্রতিনিধি দিদারুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাহাজাহান খান বাবুল।

স্মরণ সভায় শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাজী সমিতির সভাপতি মাওলানা সাহাব উদ্দিন।

এসময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর