প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২৪

সুধারামের কালাদরাপে বসত ঘর পুড়ে দিয়েছে দুবৃর্ত্তরা

উপজেলা প্রতিনিধি, সদর : সুধারামের কালাদরাপের শল্যাডগি গ্রামে আজ মঙ্গলবার ভোর রাতে মোস্তফা কামালের বসতঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। এই নিয়ে গত এক মাসে শল্যাডগি ও চুলডগি গ্রামে ৫টি বসত ঘর ও ২টি দোকান এবং ২টি মোটর সাইকেল অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়ার ঘটনা করেছে দুবৃর্ত্তরা। একই সাথে চুরি, ডাকাতি ও লুটপাটের ঘটনা করছে। এই নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কে রয়েছে। পুলিশ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মাঝে মধ্যে তদারকি করলেও দুবৃর্ত্তদের গ্রেফতার ও চিহ্নিত করার বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের অভিযোগ।

মঙ্গলবার ভোর রাতে মোস্তফা কামালের বাড়ির কেয়ার টেকারের বসত ঘরে অগ্নি সংযোগ করে দুবৃর্ত্তরা। মাইজদী থেকে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনস্থলে পৌছার আগে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ঘরের মালিকের। এর আগে একই গ্রামের এনায়েত উল্যাহ পাঁক ঘরে, ডাক্তার দেলোয়ার হোসেনের ফার্মেসীতে, চুয়ানী বাড়িতে বসত ঘরে, হোসেন কোম্পানীর বাড়িতে ফরহাদের মোটর সাইকেল ও চৌরাস্তায় একটি মোটর সাইকেল অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। এই নিয়ে গত এক মাসে দুই গ্রামে ৫টি বসত ঘর ২টি মোটর সাইকেল এবং ২টি দোকানে আগুন দিয়েছে দুবৃত্তরা।

কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম সত্যতা স্বীকার করে বলেন, বেশ কয়েকটি বাড়ি ও দোকানে দুবৃত্তরা আগুন দিয়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিষয়টি আমি শুনেছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর