প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৪

চাটখিলে নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চাটখিল উপজেলা প্রতিনিধি : কোটা আন্দোলনে দেশব্যাপী নাশকতার বিরুদ্ধে চাটখিলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ আগস্ট দুপুরে চাটখিল পৌর এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ও পৌর মেয়র নিজাম উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত এক সমাবেশে নাশকতাকারীদের প্রতিহত করার জন্য ঐকবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর