
আলা-উদ্দীন সুজন, সদর : কোটা আন্দোলনে সাধারণ ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষে শহীদ হওয়া ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে সরকার পতনের আন্দোলনে ডাক দেন এবং সফলতা অর্জন করে। এই আন্দোলনের সময় যেই সহিংসতা হয়েছে সেই গুলো নিয়ে কাজ করার আহ্বান জানান এবং আন্দোলন পরবর্তীতে বর্তমান সময়ে যেন কোন রাজনৈতিক দলের বা সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তি বা প্রতিষ্ঠান গুলোকে সিকিউরিটি দিতে হবে।
এসময় তিনি বলেন, জেলা সংখ্যালগু মানুষের কোন ক্ষতি যেন না হয় এবং কোন রাজনৈতিক দলেরও কোন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ রাখতে হবে।
পরবর্তীতে জেলা বিএনপি এবং জামায়াত নেতারা জেলার প্রধান সড়কে শতাধিক বৃক্ষ রোপন অভিযানে নামেন। এই সময় বিভিন্ন ফলজাত ও বনজ বৃক্ষ রোপন করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, আজ থেকে বিএনপি নূতন কর্মসূচি হিসেবে এই বৃক্ষ রোপন অভিযান।
এই বৃক্ষ রোপন অভিযানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রিউল হাসান ফলাশ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুর শহীদ দিদার, জেলা বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এডভোকেট আমির হোসেন বুলবুল। এছাড়া এডভোকেট মশিউর রহমান রাহাত, এডভোকেট মিনারুল ইসলাম, এডভোকেট মো. নুর আলম, এডভোকেট তানজিল হোসেন, এডভোকেট আবদুল্যা মোহাম্মদ তাহের, এডভোকেট মোহাম্মদ আবুল হাসান, এডভোকেট মাইন উদ্দিন, এডভোকেট ফিরোজ আলম, এডভোকেট আলাউদ্দিন বকশি, এডভোকেট আশরাফুল মাইমুন প্রমূখ। বৃক্ষ রোপন অভিযানে শেষে সকলে পূনরায় জেলা বার এসোসিয়েশনে ফিরে যান।
আপনার মতামত লিখুন :