
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সুবর্ণচর উপজেলার যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
৮ আগস্ট শুক্রবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে বেলাল হোসেন সুমন জানান, কেন কি কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন আমার জানা নেই। আমি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে যুক্ত নয়।
সুবর্ণচর বিএনপি’র সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল বলেন, ‘আমি ওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমি নিজেই বিস্মিত। কি কারনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযোগ গুলার মধ্যে সত্যতা আছে কিনা, কোনটা মিথ্যা সেটা আমরা যাচাই করব
আপনার মতামত লিখুন :