প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৪

সেনবাগে বাজারের নিরাপত্তায় উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : দেশব্যাপী বিভিন্ন স্থানে হাট-বাজার-ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটায় সেনবাগের সর্ববৃহৎ ছমির মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক মতবিনিময় সভা শনিবার রাতে ছমির মুন্সিরহাট বাজারের মাংস সেডে অনুষ্ঠিত হয়েছে।

কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে ভ্যাচুয়ালী বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক ও জনকন্ঠের সেনবাগের নিজস্ব সংবাদদাতা মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, ১নং ওয়ার্ড মেম্বার কাজী আবু ছালে ওয়াসিম, ২নং ওয়ার্ড মেম্বার রবিউল হক মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানজিদ হোসেন ও আফ্রিদী, ব্যবাসীয় মোঃ শাহাজাহান, মোঃ সেলিম শ্যামল চন্দ্র কুরী প্রমুখ। এ সময় বাজারেরর নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০জন আনচার সদস্যকে নিযোগ দেওয়া সিন্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর