প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৪

মাইজদীতে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

উপজেলা প্রতিনিধি, সদর : দেশব্যাপী জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটতরাজের বিরুদ্ধে ‘রাধাকৃষ্ণ গৌর নিত্যতান্দ মন্দির’ (স্কন) এর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে সনাতন ধর্মাবলম্বীরা। ১২ আগস্ট সোমবার বিকাল ৪টায় মাইজদী বাজার লোকনাথ মন্দির থেকে সমাবেশের উদ্দেশ্যে মিছিল করে টাউন হল মোড় থেকে জেলা জামে মসজিদের মোড় পর্যন্ত এলাকায় অবস্থান নেয়। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নর-নারী শিশু বৃদ্ধ সকলে রাস্তায় বসে শ্লোগান দেয় ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি, আমার দেশ আমার মা- এই মাটি ছাড়বো না, মুগ্ধ ভাই পানি হবে- মন্দিরের আগুন নিবাতে হবে, ইত্যাদি শ্লোগানে জ্বলে উঠে।

সমাবেশের নেতৃত্বে ‘স্কনের রাধাকৃষ্ণ গৌর নিত্যতান্দ মন্দির জেলার সভাপতি- রসপ্রিয় দাস -স্কন বলেন, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সারাদেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির, ভাংচুর এবং ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয় আমরা এই সবের প্রতিবাদে আজকের এই সমাবেশ করেছি। সারাদেশে যারা এই অপরাধ অপকর্ম করেছে আমরা তাদের বিচার দাবি করছি। সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে হামলার শিকার হওয়া সকল নিহতদের সংখ্যা প্রকাশ করা এবং আহতদের সংখ্যা প্রকাশ করা। লুটপাট ও অগ্নি সংযোগের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জনগণের সামনে তুলে ধরা। এই সবের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা। জয় শ্রীরাম।

রাধাকৃষ্ণ গৌর নিত্যতান্দ মন্দির, জেলা স্কনের সাধারণ সম্পাদক বিনোদ নারায়ণ বলেন, স্বাধীনতার কথা বলছেন যারা মনে হয় তারাই শুরু স্বাধীন। আর আমরা এই স্বাধীন দেশে কি জাতিগত ভাবে পরাধীন হয়ে গেলাম! স্বাধীনতার নামে আমাদের মন্দির ভাংচুর, সনাতন ধর্মাবলম্বীদের হামলা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ এই গুলো কে করছে! কারা করছে, এদের বিরুদ্ধে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল।

অবিলম্বে এই সকল অপরাধীদের, লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে সদ্য ধ্বংস হওয়া সকল ধর্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ দাবি করছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর