
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে বেগমগঞ্জের প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে এ সভা হয়।
কেন্দ্রীয় বিএনপি কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশটি সম্পন্ন হয়েছে।
স্থানীয় মদন মোহন হাইস্কুলের অডিটরিয়ামে চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির সেক্রেটারি মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী প্রমুখ। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষণ করে।
আপনার মতামত লিখুন :