প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৪

চাটখিলে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার দুলালপুর গ্রামের আবু ইউসুফের ছেলে মোহাম্মদ ইশান (৫) ও একই পরিবারের সাইফুল ইসলামের ছেলে সাইমন (৭) শুক্রবার ১৬ই আগস্ট দুপুর ১২ টায় পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,প্রতিদিনের মতো বাড়ির যাতায়াতের রাস্তায় তারা খেলাধুলা করছিল, তাদের বাবা প্রবাসে থাকায় তাদের মা সাংসারিক কাজ ব্যস্ত ছিলো,বেশ কিছু সময় তাদেরকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে বের হয়, এক পর্যায়ে তাদের বসত ঘরের পাশে তাদের একজনের একটি জুতা দেখতে পায় এবং আরেকটি জুতো পুকুরে ভাসতে দেখা যায়, তখন তাদের মনে সন্দেহের কৌতুহল সৃষ্টি হয়। একপর্যায়ে তারা কান্নাকাটি শুরু করলে তাদের প্রতিবেশী মাসুদ ও ভাগিনা হৃদয় পুকুরে নেমে যায়, পরে মাসুদ আর হৃদয় পুকুরের অনেক গভীর থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর