প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ আগস্ট, ২০২৪

মাইজদীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের ত্রাণ বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর : বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো.শাহজাহান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

২৩ আগস্ট শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের পাঁচ হাজার পরিবারের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য.শাহজাহান বলেছেন, বৃহত্তর নোয়াাখালী সব পানির নিছে। বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্ত পানি নামে না। এটা কি নদীর জোয়ারের পানি? এটা ইন্ডিয়ার পানি। জোয়ারের পানি আসছে আবার নেমে যায়। বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামবে না। এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে আসা মানুষের বিএনপির দলীয় নেতাকর্মিদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি আবু নাছের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

আরও পড়ুন

  • . এর আরও খবর