প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ আগস্ট, ২০২৪

সেনবাগে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে বন্যার পানিতে ডুবে আবদুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার ২নং কেশারপাড় ইউপির উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বীরকোট ৫নং ওয়ার্ড পশ্চিম পাড়া পাটোয়ারী বাড়ীর গিয়াস উদ্দিন মাষ্টারের ছেলে। রবিবার সকাল ৭টার সময় বন্যার পানিতে ডুবে ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। শিশু আবদুর রমানে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন জানান, ভয়াবহ বন্যা শুরু হলে মাষ্টার গিয়াস উদ্দিন তার বিল্ডিংয়ে পানি লোকজনকে আশ্রয় দেয়। রবিরার সকালে সে মানুষের ভিড় ঠেলে ঘর থেকে বের হয়ে যায়। সময় শিশুটি পিতার ফিছনে ফিছনে বের হয়ে ঘরের সামনে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়। দীর্ঘ সময়ে শিশুটি দেখতে না পেয়ে খোঁজাখুজি এক পর্যায়ে বাড়ির অদুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর