প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগ প্রেস ক্লাবের কমিটি গঠন : সাখাওয়াত সভাপতি, জাহাঙ্গীর সেক্রেটারী

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জাতীয় দৈনিক ও স্যাটেলাইট টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালীর সেনবাগ প্রেস ক্লাবের নতুন কমিটির গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ ও দিনকাল এর সেনবাগ প্রতিনিধি সাখাওয়াত উল্ল্যাহকে সভাপতি ও দৈনিক জনকন্ঠ এবং এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন সেনবাগ প্রতিনিধি নুর হোসাইন সূমন, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, দপ্তর সম্পাদক রশির আহম্মদ, প্রচার,প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদের সেনবাগ প্রতিনিধি মোঃ ইব্রাহিম, নির্বাহী সদস্য পদে ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধ খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম।

এ ছাড়াও সদস্য করা হয়েছে দৈনিক প্রথম আলোর জেলার স্টাফ রিপোটার মাহবুবুর রহমান, দৈনিক আজকের পত্রিকার সেনবাগ প্রতিনিধি আবদুল আউয়াল, বৈশাখী বাার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম ছারওয়ার রিপন, খবরপত্রে সেনবাগ প্রতিনিধি জামাল হোসেন কচি, ইত্তেফাকের মুজিবুর রহমান মোল্লা ও সমকাল প্রতিনিধি মঞ্জুর আলম।

এর আগে বিদায়ী সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যবৃন্দের মতামতের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর