
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্লাহ শিবলীকে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে নৌবাহিনী।
এসময় তার বাসা থেকে ২৭৯ টি সিমকার্ড ও ৭৬টি মোবাইল ফোনও জব্দ করা হয় বলে নৌবাহিনী নিশ্চিত করেন।
আজ সন্ধ্যানাগাদ আইনগত প্রকৃয়া শেষে তাকে থানা হাজতে প্রেরণ করা হবে বলে নৌবাহিনী মিডিয়া কর্মকর্তা জানান।
এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্লাহ শিবলীকে উপজেলার শহর সুপার মার্কেট থেকে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে নৌবাহিনী আটক করেন।
জানা যায়, আটককৃত ইউপি চেয়ারম্যানকে নিয়ে তার ওছখালীস্থ বাসা তল্লাসি করে এ সিমকার্ড ও মোবাইলসমূহ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :