প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ অক্টোবর, ২০২৬

সুবর্ণচরে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সুবর্ণচরে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া এ সম্মেলন বিকেলে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ শাহজাহানের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুসাদ্দিকুল মাওলার সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন মুবাশ্বিরুল বারী।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা ড. আ.ফ.ম. খালিদ হোসেন, আল্লামা জুনাইদ আল-হাবীব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, মুফতি শামছুদ্দোহা আশরাফী, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি হারুন ইজহার, মুফতি মুশতাকুন্নবী কাসেমী, মুফতি কেফায়তুল্লাহ আজহারী ও মাওলানা গাজী ইয়াকুব উসমানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আজিজুল্লাহ নওয়াব, মাওলানা ইয়াকুব কাসেমী, মুফতি আবুল কাসেম, মাওলানা আবুল কাশেম আমিনী, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবদুর রহমান, মাওলানা এমরান নোমান, মাওলানা সিদ্দিক আহমদ নোমান, হাফেজ মাওলানা নূরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন চৌধুরী, ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা ইয়াসিন আরাফাত, মুফতি মুহাম্মদ ইসমাইল, আলহাজ্ব মুহাম্মদ সহিদুল্লাহ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ইয়াকুব আল-জামিল, হাফেজ মাওলানা কারী শহীদুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম দিদার, মাওলানা আশরাফ আলী দিদার, মাওলানা ফিরোজ আলম, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম ও মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
সম্মেলনে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ এবং সুন্নাহর অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণের মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ সুদৃঢ় করা সম্ভব। এ জন্য ইসলামের মৌলিক শিক্ষার আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তাঁরা।

বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তাদের আলোচনা ও মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকেলে সম্মেলনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

  • . এর আরও খবর