
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাদের বিএনপি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।
শনিবার দুপুরেবেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মতবিনি ময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মীর জুমলা মিঠুর সভাপতিত্বে অভিভাবক সদস্য মো. নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আমানউল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাহারুল আলম সুমন সহ আরো অনেকেই।
আপনার মতামত লিখুন :