প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২৬

মাইজদীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের প্রস্তুতি সভা

তারিক আজিজ, মাইজদী :: মাইজদীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মাইজদী সমবায় মার্কেটে আয়োজিত এ সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিএনপির দিকনির্দেশনা অনুসরণ এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তাঁরা সংগঠনের বিগত দিনের সংগ্রাম ও ত্যাগের কথাও তুলে ধরেন।

সভায় সুবর্ণচর উপজেলা শাখার সাংগঠনিক কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। এতে সভাপতি পদে সোহরাব হোসেন ও মো. মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুল কাদের ও মো. বাহার উদ্দিনের প্রার্থিতা নিয়ে আলোচনা করা হয়।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি মো. আব্দুল সাত্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ স্বপন, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মোশাররফ হোসেন খোকন, সহদপ্তর সম্পাদক মো. হারুনুর রশিদসহ জেলা কমিটির সদস্যরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুরনবী চৌধুরী।

আরও পড়ুন

  • . এর আরও খবর