
স্টাফ রিপোর্টার :: বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা হয়েছিল। একইভাবে তাঁর সুযোগ্য সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
শনিবার বিকেলে মাইজদীতে জেলা বিএনপির উদ্যোগে মাইজদী শহীদ মিনার বিজয় মঞ্চে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের পরিচালনায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহি সদস্য এডভোকেট এবি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরো অনেকেই।
আপনার মতামত লিখুন :