প্রকাশিত: ৮ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ জুন, ২০২৩

হাতিয়ায় বিপুল পরিমান গাঁজা সহ আটক ২

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি : হাতিয়ায় গাঁজাসহ দুইজনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
শুক্রবার ( ৮ জুন) সাড়ে তিনটার উপজেলার হাতিয়া পৌরসভার ০৮ নং ওয়ার্ডের চৌমুহনী বাজারের আল্লাহর দান হোটেল এর সামনে থেকে তাদেরকে আটক করে হাতিয়া থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতার হলেন বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজিজিয়া এলাকার মৃত রাশেদ উদ্দিন ছেলে মো: সাকিব (২৪) অপর জন হলেন  বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ কাইয়ুম এর ছেলে
মেহেদী হাসান (২৮)।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের হাতে থাকা একটি কালো রঙ্গের ব্যাগ থেকে ২ কেজি ২৭ গ্রাম গাঁজা ও দুইটি ওজন মাপার স্কেল (মেশিন) সহ দুইজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর