প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৫

শিল্পকলা একাডেমিতে তিন দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

নুশরাত রুমু, মাইজদী :
মহান বিজয় দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে মাইজদীতে বিজয় মেলা শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে   শিল্পকলা একাডেমিতে  বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোশারফ হোসেনসহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষভাবে সহায়ক ভূমিকা রাখে।

দেশীয় পণ্য, শীতকালীন পিঠাসহ মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। এদিকে, মেলার সময় বৃদ্ধি করার দাবি জানান বিভিন্ন নারী উদ্যোক্তা ও আগতরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। মেলায় আসতে পেরে আগতরা বেশ খুশি। প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর