• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২৬

জাতীয় সিরাতুন্নবী (সা.) ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় প্রথম দেলোয়ার হোসেন

হাবিবুর রহমান রনি, রিপোর্টার : পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ দাওয়াহ সার্কেল আয়োজিত জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা–২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছেন নোয়াখালীর কৃতি সন্তান দেলোয়ার হোসেন।

প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর চার শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক অর্জন।

শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর আইডিবি ভবন-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সেরা দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে—
প্রথম: দেলোয়ার হোসেন (আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ২০১৯-২০)
দ্বিতীয়: মো. তানজিল হোসাইন (২০২০-২১)
তৃতীয়: এহসানুল হক নাফিস (আরবি ভাষা ও সাহিত্য, ২০২০-২১) পঞ্চম: আব্দুল্লাহ আল নোমান (আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ২০২০-২১)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মু. মহিউদ্দিন আহমদ।
প্রথম স্থান অর্জনের অনুভূতি জানিয়ে দেলোয়ার হোসেন বলেন, “এ সাফল্য আল্লাহর পক্ষ থেকে এক আমানত। আমি চাই, তাঁর কথার মাধ্যমে মানুষের অন্তরে ঈমানের জাগরণ সৃষ্টি হোক।”

উল্লেখ্য, দেলোয়ার হোসেনের বাড়ি চরক্লার্ক গ্রাম, সুবর্ণচর উপজেলা-এ। নোয়াখালীর এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

  • . এর আরও খবর