• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৬

দাগনভূঞায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরোসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা পশুর হাট ইজারাদাররা  উপস্থিত ছিলেন।

‎সভায় আসন্ন ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদের দিন দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর