
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল,মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম,উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মাছুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন,
উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা, পশুর হাট ও আঞ্চলিক মহাসড়কে চাঁদাবাজি রোধ, জাল টাকার বিস্তার নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, অপপ্রচার, ফসলি জমির মাটি কাটা, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :