• ঢাকা
  • মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০২৬

সুবর্ণচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামাল উদ্দিন, বিশেষ প্রতিবেদক, সুবর্ণচর : সুবর্ণচরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা জুন) বাদ আসর সুবর্ণচর উপজেলা মডেল মসজিদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারের বেশি ছাত্রদল নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়া উর রহমান, সুবর্ণচর উপজেলা ছাত্রদল সভাপতি জামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

এসময় বক্তারা দেশের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান ও ত্যাগের কথা স্মরণ করে সবার কাছে উনাদের রুহের মাগফিরাত এর জন্য দোয়া চান।

এসময় উপস্থিত ছাত্রদল নেতা কর্মীরা মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ে তাদের নেতা নেত্রীর জন্য দোয়া করেন।

আলোচনার শেষে মডেল মসজিদের পেশ ইমাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর